× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬ লেনের কাজ শুরু শিগগিরই : ওবায়দুল কাদের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:১৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:২৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেশি। এটিকে ছয় লেনে রূপান্তরের কাজ শিগগিরই শুরু করব। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’

মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই প্রকল্প কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেডিসন ব্লু চট্টগ্রামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম শহরে যানজট নিরসনে বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত উড়াল সড়কসহ পোর্ট এক্সেস সড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। 

‘মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিনড্রাইভ রোড নির্মাণের কাজ যাচাই-বাছাই করা হচ্ছে। জাইকার সহযোগিতায় চট্টগ্রাম-কক্সবাজার চার লেনে উন্নীত করার কাজ চলছে। কর্ণফুলীর তলদেশে নির্মাণাধীন টানেলের কাজ শেষ পর্যায়ে। এখন টানেলে যান চলাচলে স্ক্যানার বসানো, নিরাপত্তায় যথাযথ ব্যবস্থার কাজ চলছে।’ 

সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। চট্টগ্রামের উন্নয়ন প্রধানমন্ত্রী নিজ হাতে তুলে নিয়েছেন। দেশের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। শেখ হাসিনা চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে রূপান্তরে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর এলাকায় মেট্রোরেলের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ‘আজকে চট্টগ্রামের জন্য ঐতিহাসিক দিন। স্বপ্নের প্রজেক্ট সম্ভাব্যতা যাচাইয়ের কাজের উদ্বোধন করা হচ্ছে। তথ্যমন্ত্রী ও চট্টগ্রামের কৃতি সন্তান ড. হাছান মাহমুদ আমাকে এ বিষয়ে অনেক অনুরোধ করেছেন। বাণিজ্যিক রাজধানী বিবেচনায় চট্টগ্রামে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে মেট্রোরেল করা হচ্ছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, প্রকল্পে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা হবে। আমি এই কাজের উদ্বোধন ঘোষণা করছি। আমি শিগগিরই চট্টগ্রাম যাব। চট্টগ্রামের উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে ট্রান্সপোর্ট সেক্টরের কাজগুলো দেখব। 

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সড়ক পরিবহন বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, কোরিয়ান অ্যাম্বাসেডরসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা