× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম

মানিকগঞ্জে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৬ বছরের এক ছেলেকে বলৎকারের অভিযোগে মো. শফিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হচ্ছে। 

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

শফিক উপজেলার ধানকোড়া ইউনিয়নের শ্রীমুখ ধানকোড়া এলাকার ভাড়া বাসায় থাকতেন। তিনি ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল আনা নেওয়ার কাজ করতেন।

পরিবারের সদস্যদের বরাতে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, রবিবার বিকালে ঘোড়ার জন্য ভুট্টার পাতা সংগ্রহ করতে খেতে যান শফিক। ওই সময় শিশুটি সেখানে খেলা করছিল। ওই সুযোগে শফিক শিশুটিকে জোড়পূর্বক বলৎকার করেন। পরে শিশুটির রক্তক্ষরণের বিষয়টি পরিবারের নজরে আসলে জানতে পারেন তার মা-বাবা। শিশুটিকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, ‘খবর পাওয়া মাত্রই রবিবার রাত ৮টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকা থেকে শফিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা