× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় নছিমন উল্টে চালক নিহত

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:২৭ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়ায় মাছ ভর্তি একটি নছিমন গাড়ি উল্টে চালক নুরে আলম নিহত হয়েছেন।

রবিবার (২৯ জানুয়ারি) ভোররাতে কুমারগাড়ী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত নুরে আলমের বাড়ি কুমারগাড়ী গ্রামে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কুমারগাড়ী বাজার থেকে নুরে আলম মাছ ভর্তি নছিমন গাড়ি নিয়ে খিদিরপুর বাজারের দিকে যাচ্ছিল। ঘনকুয়াশা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কুমারগাড়ী মসজিদের পাশের একটি খাদে উল্টে যায়। চালক নুরে আলম নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা