× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধাকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:২৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৭:৫৪ পিএম

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করছেন বীর মুক্তিযোদ্ধারা। প্রবা ফটো

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করছেন বীর মুক্তিযোদ্ধারা। প্রবা ফটো

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা, সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে গলা কেটে ও কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের মিশনমোড় চত্ত্বরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

লালমনিরহাট মিশন মোড় হতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহর অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মমিন স্মারকলিপি গ্রহণ করে। এ সময় তিনি মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী হত্যার সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি মুক্তিযোদ্ধাদের শান্ত থাকার অনুরোধ জানান।

জেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান।

আরও বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বক্কর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আফছার আলী। 

বক্তারা বলেন, অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যার বিচার করতে হবে। এই হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা করা হলে মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকবে না। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি না করলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘প্রধান অভিযুক্ত নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আসামি আলমগীর হোসেন আব্দুল্লাহকে তিনদিনের পুলিশি রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’ 

একই দাবিতে রবিবার সকালে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাটগ্রাম মহিলা কলেজ।

কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ এসএম সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান নীলু, ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এবিএম ফজলুল হক সরকার, সদস্য বিশ্বজিৎ হিসাবিয়া আলো, কলেজের সহকারী অধ্যাপক লতিফুল রাজ্জাক ও প্রভাষক মাহমুদুল হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা