× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:১৯ পিএম

গ্রেপ্তার মঞ্জুরুল আলম। প্রবা ফটো

গ্রেপ্তার মঞ্জুরুল আলম। প্রবা ফটো

নওগাঁর পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র দিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঞ্জুরুল আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

গ্রেপ্তার মঞ্জুরুল আলমের বাড়ি উপজেলার নজিপুর মাদ্রাসাপাড়ায়।

রবিবার (২৯ জানুয়ারি) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়‌। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৫ সালে মঞ্জুরুল আলম এবং রেজাউল করিম সিন্ডিকেট করে প্রতারণার কাজ করে আসছিল। যেখানে মঞ্জুরুল আলম হোতা। সে ২০২০ সালের বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার জন্য লিপি পারভীন নামে একজনের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। পরে রেজাউল করিমের মাধ্যমে তাকে মিথ্যা নিয়োগপত্র দেয়।

লিপি পারভীন ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে জানতে পারেন নিয়োগপত্র ভুয়া। পরে সে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। এরপর র‌্যাব-৫ শনিবার বিকালে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে বেশকিছু ভুয়া নথিপত্রসহ তাকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঞ্জুরুলের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক। সে সুযোগ কাজে লাগিয়ে চাকরির প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে ভুয়া নিযোগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

র‌্যাব জানায়, রাতেই তাকে পত্নীতলা থানায় সোর্পদ করে তার বিরুদ্ধ মামলা করেছে র‌্যাব।

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা