চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৪:৫৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৫:০৪ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান। প্রবা ফটো
সব দলের অংশগ্রহণ না থাকলে নির্বাচন ভালো হবে না জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান বলেছেন, আশা করছি সবাই নির্বাচনে অংশ নেবে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লার বাসভবন প্রাঙ্গণে নিজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
তিনি বলেন, আমরা শুরু থেকেই সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছি। আশা করছি, সব দল অংশ নেবে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর দায়িত্ব ও কর্তব্য।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।