× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতঙ্কে গ্রাম ছাড়ছেন রুমার বাসিন্দারা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১১:৩৬ এএম

মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে রুমার বাসিন্দাদের। প্রবা ফটো

মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে রুমার বাসিন্দাদের। প্রবা ফটো

বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলের বিভিন্ন পাড়ার বাসিন্দারা। শনিবার (২৮ জানুয়ারি) রাতে পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার ৪০ জন বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রুমা উপজেলা সদরে চলে আসেন। পরে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আশ্রয় দেওয়া হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মুয়ালপি পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) সানা অং মারমা বলেন, ‘গতকাল থেকে এই পাড়া থেকে ৪০ জন রুমা বাসিন্দা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। বেলা ২টা থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৬টায় রুমা সদরে পৌঁছান তারা।’

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লা মং মারমা বলেন, ‘আশ্রয় নেওয়া বাসিন্দাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৪ জন নারী ও ৪ শিশু রয়েছে। তাদেরকে রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হলরুমে খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি জানান, তার ইউনিয়নে মুয়ালপি পাড়া, আর্থা পাড়া, প্রাংসা পাড়া, ইলি চান্দা পাড়া, ক্যকটাই পাড়া, ঞ্যোংক্ষ্যংসহ অন্তত ১২টি পাড়ার বাসিন্দা তিনদিন ধরে আতঙ্কে নিজেদের পাড়া ছেড়ে বিভিন্ন জঙ্গলে আশ্রয় নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন শিবলী বলেন, ‘আশ্রয় নেওয়া বাসিন্দাদের উপজেলা পরিষদ থেকে কম্বল দেওয়া হয়েছে। পাইন্দু ইউনিয়ন পরিষদ ও অনাথ আশ্রমের ভান্তে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন।’

এক প্রশ্নের জবাবে জানান, তিনিও স্থানীয়দের কাছে শুনেছেন প্রায় ১২টি পাড়ার লোকজন প্রাণভয়ে পাড়া ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা