চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ২০:৪৩ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ২১:২২ পিএম
রিকশাচালক হত্যায় গ্রেপ্তার চার আসামি । প্রবা ফটো
সীতাকুণ্ডে অটোরিকশা চালক একরাম হোসেন হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিট।
গ্রেপ্তার লাইনম্যান নুর আহাম্মদ, জাহেদ হোসেন, মোস্তাফিজুর রহমান
সাকিব ও ইসমাইল হোসেন রানা। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলায়।
শনিবার (২৮ জানুয়ারি) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পিবিআই
চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান।
এসপি নাজমুল হাসান বলেন, ‘সীতাকুণ্ডে
অটোরিকশা চালক হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি নুর আহাম্মদ অটোরিকশা চালানোর পাশাপাশি
চাঁদা আদায়ের জন্য সমিতি খুলেন। অন্য আসামিরা অটোরিকশা চালানোর
পাশাপাশি চাঁদা আদায়ে তার সহযোগী ছিলেন।’
তিনি বলেন, ‘এই লাইনে অটোরিকশা চালাতে হলে প্রত্যেক চালককে ৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। নিহত রিকশাচালক একরাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নুর আহাম্মদ ও তার সহযোগীরা তাকে মারধর করে। স্থানীয়রা একরামকে আহত অবস্থায় পেয়ে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল নেওয়ার পথে মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত একরামের ভাই নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পিবিআই।