× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে পুলিশের কম্বল বিতরণ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

নোয়াখালীতে পুলিশের কম্বল বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে নোয়াখালীর পাঁচ শতাধিক শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সুধারাম মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এই কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, পুলিশ দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে জেলার দশ থানায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আজ সুধারাম মডেল থানা এলাকার ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা