× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপির মৃত্যু

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৮:০৭ পিএম

নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা। প্রবা ফটো

নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা। প্রবা ফটো

নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা মারা গেছেন। মাত্র ৪২ বছর বয়সে ব্রেন হেমারেজের কারণে তার জীবনাবসান ঘটে।

শুক্রবার রাত ৮টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার দুপুরে নওগাঁ মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এর আগে শনিবার সকালে নওগাঁ শহরের পুরাতন বাসস্টান্ড এলাকার টাইম স্কয়ার ভবনের (বাসস্থান) সামনে তার মরদেহ এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ লোকজন ছুটে আসেন তাকে এক নজর দেখার জন্য। সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল লিপি সাহার মরদেহে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, লিপি সাহার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। তার মতো নিবেদিতপ্রাণ পাওয়া দুষ্কর।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আখতার জানান, লিপি সাহা স্বামী ডাক্তার কৃষ্ণ কমল সাহা ও তার দুই ছেলেকে নিয়ে শহরের টাইম স্কয়ারের নিজস্ব ফ্লাটে বাস করে আসছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি দলের সাথে সম্পৃক্ত থেকে দলকে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছেন।

তিনি কয়েকদিন আগে হঠাৎ করে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। নওগাঁয় প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টায় ঢাকার আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে মারা যান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা