× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানিয়াচংয়ের ঐতিহাসিক গড়ের খাল খনন শুরু

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:৫৬ পিএম

 বানিয়াচং উপজেলার ঐতিহাসিক গড়ের খাল। প্রবা ফটো

বানিয়াচং উপজেলার ঐতিহাসিক গড়ের খাল। প্রবা ফটো

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহাসিক গড়ের খাল খনন কাজ শনিবার (২৮ জানুয়ারি) শুরু হয়েছে। প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী বলে খ্যাত বানিয়াচং গ্রাম। গ্রামটির চারপাশে একটি প্রতিরক্ষামূলক গড়বেষ্টিত খাল বিদ্যমান আছে। যেটি এই গ্রাম তৈরির সাথে সাথেই সৃষ্টি করা হয়েছিল।

কালের পরিক্রমায় খালটি ভরাট হতে হতে সংকীর্ণ হয়ে পড়েছে। ইতিমধ্যে খালটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা, সেচ ও পানীয় জলের জন্য গভীর ও অগভীর নলকূপে সমস্যা তৈরি হচ্ছে।

‘বাঁচাও নদী নালা বাঁচাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার টাকার বরাদ্দকৃত অর্থ দিয়ে গড়ের খাল পুনঃখনন প্রকল্পের মাধ্যমে খননকাজ শুরু করা হয়। 

হবিগঞ্জ পানি উন্নয়ন র্বোডের একটি সূত্রে জানা যায়, গড়ের খাল খনন প্রকল্পের মাধ্যমে গড়ের খাল পার্ট-১ এ ১৫ কিলোমিটার ও গড়ের খাল পার্ট-২ এর মাধ্যমে ৪.২০০ কিলোমিটার খনন করা হবে। একই প্রকল্পের মাধ্যমে আরও ৫টি শাখা খাল খননের মাধ্যমে মোট ৩১.৬০০ কিলোমিটার খাল খনন করা হবে। গড়ের খাল পুনঃখননের ফলে এর প্রস্থ হবে ৭ মিটার থেকে ১.৮০ মিটার পর্যন্ত।

গড়ের খালের তীরে ৪ হাজার বৃক্ষরোপণ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন করা হলে নৌপথ তৈরি হওয়া ও জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি এই খালে তৈরি হবে মাছ ও খালের তীরে পাখির অভয়ারণ্য। সেই সাথে বাড়বে সেচ সুবিধা এবং পানীয় জলের সংকট দূর হবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন র্বোডের উপ-সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বাবুল জানান, প্রকল্পটির কাজ অত্যন্ত সতর্কতা ও নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে এগিয়ে চলছে। সকলের সহযোগিতায় খনন কাজ শেষ করা গেলে এটি বানিয়াচংবাসীর অনেক উপকারে আসবে। 

আজ বেলা ৩টায় খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং। বানিয়াচংয়ের গড়ের খালটি একটি ঐতিহাসিক খাল। এই খাল খননের ফলে একটি সবুজ বানিয়াচং গড়ে উঠবে। আমাদের পূর্বপুরুষরা কবে কখন খাল খনন করেছিলেন তা আমরা জানি না। আমি অনেক চেষ্টা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। 

উপজেলা নির্বাহী অফিসার পদ্ধাসন সিংহ, হবিগঞ্জ পানি উন্নয়ন র্বোডের নির্বাহী  প্রকৌশলী শামীম হাছনাইন মাহমুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তারসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা