× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ১২০০

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জোড়া খুনের একদিন পর বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় অজ্ঞাত এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গ্রাম পুলিশ সুশীল চন্দ্র, হাবিবুর রহমান ও আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ আছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয়। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বাড়িঘরে আগুন লাগানো, ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্র লুট এবং গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে।

এর আগে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকাণ্ডে নিহতের পরিবার চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এক টুকরো জমির জন্য দুটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এটি যেমন একটি জঘন্য কাজ তেমনি যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা দেওয়া হবে। প্রকৃত দোষীদের বিচার কামনা করছি।'

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ১ হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এরই মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়। পরিস্থিতি শান্ত রয়েছে। নির্দোষদের ভয়ের কারণ নেই। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে আজ শনিবার সকালে খোদাদাতপুর গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের দুই পক্ষের লোকজন নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠক আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা