× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৮ পিএম

শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: প্রবা

শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ছবি: প্রবা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের গোপালপুরের জেলা পাড়ায় পাবনা জেলা বিএনপির পুরোনো কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পাবনা পৌরসভা, পুলিশ লাইন মোড়সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। 

মিছিলে জেলা বিএনপি, পৌর বিএনপি, সব উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তিসহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। এসব নেতাদের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেহানুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, ফরিদপুর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আতাইকুলা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম রবি।

এ ছাড়াও বক্তব্য রাখেন সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাম মোল্লা, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক, টুটুল বিশ্বাস, অ্যাডভোকেট নাজমুল হাসান শাহিন, মুসাব্বির হোসেন সন্জু, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব, সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমাম রন্জু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা