গাইবান্ধা প্রতিদেক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:৩৬ পিএম
পুলিশ মরদেহ উদ্ধার করছে । প্রবা ফটো
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সেতুর নিচ থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সুরাত আলী। তার বাড়ি একই উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার কলেজপাড়া ঘাঘট সেতুর নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মামা নজল হোসেন জানিয়েছেন, সুরাত আলীর কাছে কিছু টাকা ছিল। সম্ভবত ওই টাকা নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির নিহতের
স্বজনের বরাতে বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তিনি
বাজার করতে যান। রাতে বাড়ি ফিরে আসেনি। আজ সকালে কলেজপাড়া ঘাঘট সেতুর নিচে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।’
তিনি বলেন, ‘আজ সকালে খবর
পেয়ে মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার
জেরে তাকে হত্যা করাা হয়েছে।’