পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ২৩:৪৭ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:২৮ পিএম
গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের মোহাম্মদ আলী সরদার। প্রবা ফটো
পটুয়াখালীর গলাচিপায় একটি পাতিহাঁস প্রতিদিন কালো ডিম দিচ্ছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের মোহাম্মদ আলী সরদার ১১টি পাতিহাঁস পালন করছেন। গত সোমবার তার একটি হাঁস কালো ডিম দেয়। এভাবে টানা পাঁচ দিন পাঁচটি কালো ডিম দেয় হাঁসটি। এ ডিম দেখতে তার বাড়িতে প্রতিদিন মানুষ ভিড় করছে।
মোহাম্মদ আলী জানান, তার পালিত ১১টি দেশি হাঁসের মধ্যে ৮ মাস বয়সের একটি হাঁস এই প্রথম ডিম দেয়। ডিমের রং একেবারে কালো দেখে প্রথমে ভয় পেয়ে যান। পরে ডিমটি বাড়ির অন্যদের দেখালে মুহূর্তের মধ্যে কালো ডিমের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে। দেশি হাঁসের কালো ডিম দেখতে বাড়িতে মানুষ ভিড় করছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সজল বলেন, ‘এটা অদ্ভুত কোনো বিষয় নয়। ভিন্ন প্রজাতির হাঁস কালো ডিম পাড়ে। রেন্ডিং জাতের হাঁস নীল ডিম দেয়। হরমোন সমস্যার কারণেও হতে পারে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’