× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে বাঘের আক্রমণে গুরুতর আহত জেলে

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:০৮ পিএম

অনুকুল গাইনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবা ফটো

অনুকুল গাইনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবা ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলে আহত হয়েছেন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার অন্তর্গত সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত জেলের নাম অনুকুল গাইন। আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে তিনি।

তার চাচাতো ভাই নিধির গাইন জানান, অনুকুল গাইন ও প্রতিবেশী মাহবুব শেখ মিলে সকালের দিকে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিলেন। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে চলে আসা একটি বাঘ হঠাৎ অনুকুলকে আক্রমণ করে। সঙ্গে থাকা মাহবুবের ডাক চিৎকারে আশেপাশের জেলে ও লোকজন গিয়ে অনুকুলকে উদ্ধার করে। দুপুরের দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কামাল হোসেন মুফতি বলেন, ‘বাঘের থাবায় তার মেরুদণ্ড, পাজড়সহ পেটে অনেক ক্ষত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মাছ ধরার অনুমতি নিয়ে স্থানীয় পশ্চিম আমরবুনিয়া গ্রামের মাহবুব শেখ ও অনুকুল গাইন শুক্রবার সকালে সুন্দরবনের জিউধারা স্টেশনের একটি খালে মাছ ধরার কাজ করছিলেন। সাড়ে ১০টার দিকে অনুকুল নামের ওই জেলেকে পেছন থেকে আক্রমণ করে একটি বাঘ। এ সময় আহত জেলের সঙ্গী মাহমুদ শেখের ডাক চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক ছুটে এসে বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা