× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রড দিয়ে পেটালেন ভাতিজারা, চার দিন পর মৃত্যু বৃদ্ধের

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪ পিএম

নিহতের স্বজনদের আহাজারি। প্রবা ফটো

নিহতের স্বজনদের আহাজারি। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছেলেদের মারধরে আহত সাইদুর রহমান সিদ্দিকী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২৩ জানুয়ারি কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইদুর রহমান সিদ্দিকী কাশিয়ানী উপজেলার কলসী ফুকরা গ্রামের মশিউর রহমান সিদ্দিকীর ছেলে।

নিহতের বড় ভাইয়ের ছেলে এখলাচুর রহমান সিদ্দিকী জানান, কাশিয়ানীর কলসী ফুকরা গ্রামের সাইদুর রহমান সিদ্দিকীর সঙ্গে বাড়ির জমি নিয়ে ছোট ভাই মৃত জাহিদুর রহমান  স্ত্রী বতুল সিদ্দিকীর সঙ্গে বিরোধ ছিল।

এর জেরে গত ২৩ জানুয়ারি বতুলের সঙ্গে সাইদুরের ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে বতুলের দুই ছেলে আনিস সিদ্দিকী ও মফিজ সিদ্দিকী তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। ওই দিন রাতেই তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে পুনরায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৩ জানুয়ারি কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর পুলিশ মফিজ সিদ্দিকীকে গ্রেপ্তার করে।

কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান সিদ্দিকী মারা যান। এ ঘটনায় একটি মামলা দায়ের হলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা