× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানহানির অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলা বিদিশার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩ ১০:২৩ এএম

বিদিশা। ফাইল ফটো

বিদিশা। ফাইল ফটো

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে চার জনের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালরে বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন মো. মোরশেদ সিদ্দিকী।

বিদিশা সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়ে বলেন, মো. মোরশেদ সিদ্দিকী জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার চট্টগ্রামের আহ্বায়ক।

মামলায় অভিযুক্তরা হলেন- এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, ট্রাস্টের সাবেক সদস্য শামসু জামান মুকুল, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং অ্যাডভোকেট কাজী রোবায়েত হাসান।

আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন। আগামী ৬ এপ্রিল এ বিষয়ে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

মামলায় চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১) (ক) এবং ২৯ (১) ধারায় অভিযোগ করা হয়েছে। 

কিছুদিন আগে এরিক এরশাদ ট্রাস্টের সাবেক ট্রাস্টি কাজী মো. মামুনুর রশিদ, শামসু জামান মুকুল, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং অ্যাডভোকেট কাজী রোবায়েত হাসান ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন। 

এতে বিদিশা এরশাদের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়, তিনি অবৈধভাবে এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন। তিনি এরিক এরশাদ ট্রাস্টের অর্থ ভোগ করতে চান। 

এরিককে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মামুনুর রশিদ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা