× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ২২:০৬ পিএম

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বরিশালের উজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় হালদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্সী গ্রামে এ ঘটনা ঘটে। সঞ্জয় একই গ্রামের বাসিন্দা। 

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সঞ্জয় বিকালে নিজ পানের বরজে পানি দেওয়ার জন্য মোটর চালাতে যান। এসময়ে তিনি মোটরের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা