× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচং উপজেলা যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ২১:০৭ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ২১:২১ পিএম

বুড়িচং উপজেলা যুবদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

বুড়িচং উপজেলা যুবদলের কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচং উপজেলায় যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল কুমিল্লা-মিরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন তারা।

পদবঞ্চিতদের অভিযোগ, দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুবদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অনেক নেতাকে বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবু যাহের শিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ প্রমুখ।

১৮ জানুয়ারি যুবদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্যের বুড়িচং উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদককে আহ্বায়ক করা হয়েছে।

এ বিষয়ে সদস্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের বলেন, ‘কোনো সম্মেলন বা আলোচনা ছাড়াই টাকার বিনিময়ে কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এই কমিটি অনুমোদন দেওয়ার কথা থাকলেও জেলা কমিটি এ বিষয়ে কিছুই জানে না। তৃণমূলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে দেওয়া কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা