× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যার’ হুমকি

সিলেট অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:৪৬ পিএম

সামিরা তানজিনা চৌধুরী। সংগৃহীত ফটো

সামিরা তানজিনা চৌধুরী। সংগৃহীত ফটো

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরীকে গলা টিপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

সম্প্রতি কানাইঘাট উপজেলায় একটি অনুষ্ঠানে বক্তৃতার সময় সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক চৌধুরী এমন হুমকি দেন।

এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাকে (সামিরা) নিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে রাহাতকে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিছ। অন্যদিকে হারিছের চাচাতো ভাই ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। এক-এগারোর পর থেকে পলাতক হারিছ করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আশিক। ২০২২ সালের ১১ জানুয়ারি ফেসবুকে তার স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মারা গেছেন।

এরপর পলাতক হারিছ চৌধুরীর অবস্থান বা মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে আইনশঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তৎপর হলেও নিশ্চিত তথ্য মিলেনি।

গত ১৭ জানুয়ারি কানাইঘাটে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতার সময় ক্ষুব্দ হয়ে সামিনাকে গলা টিপে হত্যার হুমকি দেন আশিক। এ ছাড়া, হারিছ চৌধুরীর পরিবারের অন্যদের সম্পর্কেও বিষোদগার করেন তিনি। বক্তৃতার ভিডিও ফেসবুকে ছড়ালে হারিছ চৌধুরীর আপন ছোট ভাই কামাল চৌধুরীর ছেলে সামিরার হয়ে থানায় অভিযোগ দেন।

তবে হত্যার হুমকি দেওয়ার কথা অস্বীকার করে আশিক বলেন, ‘উনি (হারিছ চৌধুরী) মারা যাওয়ার পর স্থানীয় কিছু লোক সামিনাকে নিয়ে বিশৃঙ্খলা করছে। এজন্য বক্তৃতার সময় রাগ করে কথার কথা বলেছি। সে (সামিরা) আমার মেয়ে। বাবা নাই, আমিই তার বাবা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা