× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ এগিয়েছে: ইইউ রাষ্ট্রদূত

সিলেট অফিস

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:৩৬ পিএম

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। প্রবা ফটো

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। প্রবা ফটো

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশ অচিরেই উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশ এগিয়ে গেছে।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বাৎসরিক ৯ বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। যার মধ্যে ছয় বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ থেকে ইউরোপে যায় এবং তিন বিলিয়ন ডলারের পণ্য ইউরোপ থেকে বাংলাদেশে আসে। আমরা এ বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। সে লক্ষ্যে ইইউ মিশনের কমার্শিয়াল সেকশন কাজ করছে।’

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে চার্লস এসব কথা বলেন। চেম্বার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি তাহমিন আহমদ।

ইউরোপের ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। বিশেষ করে শিল্প, পর্যটন, চিকিৎসা ও আইটি খাতে সিলেট খুবই সম্ভাবনাময়। সিলেটে পর্যাপ্ত তেল, গ্যাস ও শিল্প স্থাপনের প্রয়োজনীয় উপকরণ রয়েছে। সরকারও বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা দিতে আগ্রহী।’

এ ছাড়াও, চেম্বার সভাপতি সিলেটে বিশ্বমানের নার্সিং ইন্সটিটিউট ও হোটেল ম্যানেজমেন্ট ট্রেইনিং সেন্টার স্থাপনের প্রস্তাব দেন। 

এর পরিপ্রেক্ষিতে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির ব্যাপারে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বারের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইইউ ইকোনমিক কাউন্সিলর আবু সাঈদ বেলাল, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সহ-সভাপতি মো. আতিক হোসেন, পরিচালক আবু তাহের মো. শোয়েব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা