× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:২৬ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩ পিএম

স্কুলছাত্রীকে ‘উত্যক্তকারী’ যুবক। প্রবা ফটো

স্কুলছাত্রীকে ‘উত্যক্তকারী’ যুবক। প্রবা ফটো

নড়াইলে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাকির শেখ সদর উপজেলার তুলারামপুর গ্রামের বাসিন্দা।

নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দুপুরে উত্যক্ত করেন জাকির শেখ। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা পরিষদের পেছনে সেটেলমেন্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা