× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে চা-শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১৬:১১ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ২০:০৭ পিএম

হবিগঞ্জের একটি চা-বাগানের আন্দোলনরত নারী শ্রমিকরা

হবিগঞ্জের একটি চা-বাগানের আন্দোলনরত নারী শ্রমিকরা

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘট অব্যাহত রেখেছেন হবিগঞ্জের লস্করপুর ভ্যালির ২৩ চা-বাগানের শ্রমিকরা। তারা চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন।

বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খাইরুন আক্তার বলেন, ‘আমরা সকাল থেকেই আন্দোলনে আছি। বিভিন্ন চা-বাগান থেকে শ্রমিকরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা তিনশ টাকা মজুরি না পেলে আন্দোলন চালিয়ে যাব।’

খাইরুনের অভিযোগ, ‘রাতের আঁধারে শ্রমিক নেতারা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আঁতাত করে ১২০ টাকা মজুরি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে বলছেন। সাধারণ শ্রমিকদের দাবি, নেতারা সামনে এসে কাজে যোগদান করতে বলুক। কিন্তু নেতারা শ্রমিকদের সামনে আসছেন না।’

এর আগে সোমবার হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান লস্করপুর ভ্যালির ২৩টি চা-বাগানের শ্রমিকদের আশ্বস্ত করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে ভার্চুয়ালি চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করবেন। কিন্তু জেলা প্রশাসকের এই আশ্বাসের পরও চা-শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেননি।

মঙ্গলবার সকালে চা-শ্রমিকদের সমাবেশ থেকে সাংবাদিকদের জানানো হয়, বিকালে চা-বাগান পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করবেন কি না সিদ্ধান্ত নেবেন।

চানপুর চা-বাগানের পঞ্চায়েত প্রধান সাধন সাঁওতাল বলেন, ‘চা-শ্রমিকরা রাতের আঁধারে মৌলভীবাজার জেলা প্রশাসনের সঙ্গে চুক্তি করেছে আমাদের না জানিয়ে। তাই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেণ পাল বলেন, ‘একটি দল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এ ধরনের কথা বলছে। হবিগঞ্জের লস্করপুর ভ্যালির পঞ্চায়েত নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আজ-কালের মধ্যেই শ্রমিকদের কাজে ফিরিয়ে নিতে পারব আশা করছি।’

প্রবা/রাই/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা