মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:৪৮ পিএম
অভিযানে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা। প্রবা ফটো
মেহেরপুর শহরের আদি বম্বে ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৫ জারুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় শহরের আদি বোম্বে ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে ফেলা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।’
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম এবং গাংনী র্যাব-১২-এর একটি দল উপস্থিত ছিলেন।