× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৪:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে কোটচাদপুর উপজেলার কলেজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটচাদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ওই যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। কিন্তু সেটি তার কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওই পরিচয়পত্রে নাম লেখা মনির হোসেন, পিতা মৃত মফিজ উদ্দিন। আর বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা ঢাকা গ্রাম।

স্টেশন মাস্টার মইনুল হোসেন বলেন, সকালে স্থানীয়রা রেললাইনে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, মরদেহ ক্ষতবিক্ষত হওয়ায় পরিচয়পত্রের ছবির সঙ্গে মিলিয়ে দেখা সম্ভব হয়নি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা