× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রায় ২ কোটি মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:৫৮ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২২:৩৩ পিএম

উদ্ধার হওয়া মূল্যবান কষ্টি পাথরের ‍দুটি মূর্তি। প্রবা ফটো

উদ্ধার হওয়া মূল্যবান কষ্টি পাথরের ‍দুটি মূর্তি। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বারইপাড়া গ্রামে জমিতে মাটির ড্রেন খননের সময় দুটি কষ্টি পাথরের মূর্তি পায় শ্রমিকরা।

শ্রমিক মো. তোজিবুল বলেন, সোমবার পুরাতন বারইপাড়া গ্রামের মো. শুকুরের জমিতে ড্রেনের মাটি খনন করতে গিয়ে মূর্তিটি দেখতে পাই। স্থানীয় ইউপি সদস্য মো. বাবু ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হককে খবর দেন।

ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘মূর্তি পাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে উদ্ধার করতে বলি। পরে পুলিশ ও বিজিবি উভয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তি দুটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম উপস্থিত হন। তিনি মূর্তি দুটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যান। মূর্তিটির মধ্যে বড়টির ওজন প্রায় ৮২ কেজি ছোটটির ওজন প্রায় ৬৭ কেজি। মূর্তি দুটির দাম প্রায় পৌণে ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।’

ইউএনও উম্মে তাবাসসুম বলেন, মূর্তি দুটি চাঁপাইনবাবগঞ্জ ট্রেজারিতে পাঠানো হবে। সেখান থেকে মূর্তি দুটি প্রত্মতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা