খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২২ ১১:৪৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২২ ১২:১২ পিএম
দুর্ঘটনাকবলিত কাঠবোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
গুইমারার তৈকর্মা সড়কে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমেদ।
নিহতরা হলেন মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস।
রশিদ আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা চাপা পড়েন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রবা/রাই/এসআর