× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে এলেন তুরস্কের রাষ্ট্রদূত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৬:১৪ পিএম

মাইজভান্ডার রহমান মঞ্জিলে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তুরস্কের রাষ্ট্রদূত। প্রবা ফটো

মাইজভান্ডার রহমান মঞ্জিলে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তুরস্কের রাষ্ট্রদূত। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে এলেন তুরস্কের রাষ্ট্রদূত ড. মোস্তফা উসমান তুরান। রবিবার (২২ জানুয়ারি) বিকালে আকস্মিক সফরে মাইজভান্ডার দরবার শরীফ আসেন তিনি।

মাইজভান্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী তাকে স্বাগত জানান। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আউলিয়া দরবারগুলো ঘুরে দেখেন।

পরে রহমান মঞ্জিলে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ তরিবত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত।

এ সময় গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, গাউছিয়া রহমান মঞ্জিলের শাহস‚ ফী সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, সৈয়দ শাহাদাৎ উদ্দিন মাইজভান্ডারী উপস্থিত ছিলেন। 

সাক্ষাৎকালে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, ইসলামের কল্যাণে মাইজভান্ডার দরবার শরীফের অবদান অবিস্মরণীয়। যুগ যুগ ধরে সুফিবাদ ও ইসলামের খেদমতে কাজ করছেন এখানকার পীর, অলিয়ে, শাহদাজাদাগণ।

এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের অনারারী কনসাল এবং এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা