× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতকানিয়ায় সাবেক যুবলীগ নেতার বাড়িতে গুলি

সাতকানিয়া প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ২৩:৫১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ২৩:৫৬ পিএম

চট্রগ্রামে সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য শাকিল আহমেদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

চট্রগ্রামে সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য শাকিল আহমেদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

চট্রগ্রামে সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য শাকিল আহমেদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শাকিল বলেন, ‘আমি গত বৃহস্পতিবার রাতে এলাকার নির্মাণাধীন একটি স্কুল ভবনের কাজ দেখাশোনা করতে বাড়ি এসেছি। শনিবার সকালে শহরে চলে যাওয়ার কথা ছিল। তাই রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাত সাড়ে ১২টায় বিকট শব্দে আমার ঘুম ভাঙে। পাশের রুমে মায়ের চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি, জানালার কাঁচ ভাঙা। ঘটনার আকস্মিকতা বুঝে উঠতে না পেরে ভয়ে পেয়ে যাই। বিষয়টি সঙ্গে সঙ্গে সাতকানিয়া থানার ওসিকে ফোন করে জানাই।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর ঢেমশা তদন্তকেন্দ্র থেকে পুলিশ এসে বাড়ির আঙ্গিনা থেকে গুলির খোসা উদ্ধার করেন। এলাকায় কিছু প্রভাবশলী ব্যক্তি বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা সচেতন অনেকেই তাদের এসব অন্যায়ের প্রতিবাদ করায় তারা আমাদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছিল।’

ঢেমশা তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ওমর বলেন, ‘রাতেই ঘটনাস্থলে যাই। গুলিতে ঘরের দুটি জানালার কাঁচ ভেঙে গেছে। অবস্থা দেখে মনে হয় খুব কাছ থেকে গুলি করা হয়েছে। বাড়ির আঙ্গিনা থেকে চারটি গুলির তাজা খোসা, বেশ কিছু স্প্রিন্টার ও কাঁচের টুকরা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা