× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রাজশাহীতে শেখ হাসিনার জনসভা হবে জনসমুদ্র’

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ২০:১৯ পিএম

রাজশাহীতে যুবলীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। প্রবা ফটো

রাজশাহীতে যুবলীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। প্রবা ফটো

রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

শনিবার (২১ জানুয়ারি) শহরের এএইচএম কামরুজ্জামান অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৯ জানুয়ারি (রবিবার) রাজশাহীতে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় নেতাকর্মীরা। ব্যস্ত সময় পার করছেন ওয়ার্ড, নগর ও জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা। এবারের সমাবেশে সাত লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছে স্থানীয় আওয়ামী লীগ।

রাজশাহীর ৬টি সংসদীয় আসন আওয়ামী লীগের দখলে উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে কাতারবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যুবলীগের নেতাকর্মীকে অতন্দ্রপ্রহরীর মতো কাজ করতে হবে। আগামী নির্বাচনেও এ জেলার ৬ আসনে নৌকা মার্কায় ভোট দেবে রাজশাহীর মানুষ। আর সেজন্য আপনারা কাজ করবেন। রাজশাহীর মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি।’ 

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। এর কোনো বিকল্প নেই। বিএনপি নৈরাজ্য করতে চাইলে তাদের হাত ভেঙে দিতে হবে। যুবলীগের নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ।’

যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া ও রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘দেশে সংবিধানবহির্ভূত কোনো সরকার আর হবে না। বাংলার মানুষ তা হতে দেবে না। দেশে ২০২৪ সালে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি অসাংবিধানিক ও অশুভ রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসাবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশে আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু। সেই নির্বাচনের ক্ষমতা বদলের মালিক হবে এই দেশের মানুষ। আর কোনো অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা