খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:০৭ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:১৭ পিএম
পুলিশের হাতে গ্রেপ্তার মাহবুবুল আলম। ছবি : প্রবা
খাগড়াছড়ির মিসরাইয়ের বিয়ে বাড়ি থেকে ধর্ষণ মামলায় পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরসরাই থানার করইহাট এলাকার বিয়ে বাড়ি থেকে শুক্রবার (২০ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মাহবুবুল আলম। তার বাড়ি রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায়।
এর আগে ২০১৯ সালে ১০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের পরিবার আলমের বিরুদ্ধে রামগড় থানায় একটি মামলা করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়ির মেহমান সেজে করইহাট এলাকায় বরের বাড়িতে বউভাত অনুষ্ঠানে অংশ নেয় পুলিশ। কিছু বুঝে উঠার আগেই মাহবুবুল আলমকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামির শ্যালকের বিয়ের অনুষ্ঠান ছিল ওই বাড়িতে।
শনিবার দুপুরে মাহবুবুল আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।