× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ধাক্কায় বাইক আরোহী তরুণীর মৃত্যু

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ২৩:১৩ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ০০:০১ এএম

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুইজন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুরে রাব্বি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনুশকা ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের আবু জাহেরের মেয়ে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, নগরীর নথুল্লাবাদ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিন অরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আনুশকাকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে ভর্তি রয়েছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারীরা পলিয়ে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা