× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৯:৪৬ পিএম

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

গাজীপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে স্কুল শিক্ষার্থী রেশমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সদর উপজেলার জয়দেবপুরের ভাওয়াল মির্জাপুরের পূর্ব ডগরীর একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেশমা আক্তার রংপুরের শ্যামপুর কলেজপাড়ার ইসমাইল হোসেনের মেয়ে এবং শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা ইসমাইল হোসেন জানান, ভাওয়াল মির্জাপুরের পূর্ব ডগরী এলাকার শামীমের বাড়িতে ভাড়া  থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন তিনি ও তার স্ত্রী রঙিলা বেগম। তাদের একমাত্র সন্তান রেশমা গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে থেকে লেখাপড়া করত। বার্ষিক পরীক্ষা শেষে স্কুল ছুটির পর ডিসেম্বরের শেষ সপ্তাহে সে বাবা-মার কাছে বেড়াতে আসে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় রেশমা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাসার পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। 

ওসি মাহতাব উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে মেয়েটি সাঁতার জানত না বলে জানিয়েছে তার স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা