× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়েলের আগুনে পুড়ে ৫ গরুর মৃত্যু

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৬:৫১ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৭:৩৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়া উপজেলায় মশার কয়েলের আগুন খামারে লেগে পাঁচটি গরু মারা গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান খামারি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এক খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।

খামারের মালিক মতিয়ার রহমান বলেন, ‘মশার উপদ্রব থেকে গরুগুলোকে বাঁচাতে খামারের চারপাশে চারটি কয়েল জ্বালিয়ে রেখেছিলাম। কয়েলের আগুন খামারে লেগে আমার ৫টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। বাকি আছে একটি গরু। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত খামার মালিককে সব ধরনের সহায়তার চেষ্টা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা