× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ডায়রিয়া রোগী

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৭:০০ পিএম

হাসপাতালে রোগীর চাপ। প্রবা ফটো

হাসপাতালে রোগীর চাপ। প্রবা ফটো

শীতের তীব্রতার সঙ্গে রাজবাড়ীতে বাড়ছে ডায়রিয়া ও শীতজনিত রোগ। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন সদর হাসপাতালে। যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি বলছে সংশ্লিষ্টরা। তা ছাড়া অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে ১ হাজার ২০০ রোগী চিকিৎসা নিয়েছেন। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছেন ১৮ থেকে ২০ জন। বর্তমানে হাসপাতলের ওয়ার্ডে ১৪টি বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২০ জন। 

হাসপাতাল সূত্রে ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের আউটডোরে ডায়রিয়া ও শীতজনিত রোগীর চাপ সবচেয়ে বেশি। সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোরে রোগীর চাপ বেশি থাকে। বেডের তুলনায় রোগী ভর্তির সংখ্যাও বেশি। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে থাকতে হচ্ছে অনেক রোগীকে।

রাজবাড়ী সদর হাসপাতলের ডায়রিয়া ওয়ার্ডের জ্যেষ্ঠ নার্স কামরুন নাহার কলি বলেন, ‘প্রতিদিন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। এখনও ১৪টি বেডের বিপরীতে ২০ জন ভর্তি আছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শেখ মো. আব্দুল হান্নান বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর শীতের তীব্রতা বেশি। এতে ডায়রিয়া ও শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বেশি। হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা