× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলতে গিয়ে সিলিন্ডারের আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৩:০৫ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ১৫:৫২ পিএম

মৃত এক শিশুর পরিবারের সদস্যদের আহাজারি। প্রবা ফটো

মৃত এক শিশুর পরিবারের সদস্যদের আহাজারি। প্রবা ফটো

রাজবাড়ীর কালুখালীতে খেলার সময় গ্যাসের সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয় দুই শিশু। সেই আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ৮ বছর বয়সী উজায়ফা কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের বাবু বিশ্বাসের ছেলে ও ৩ বছর বয়সী হাসান একই গ্রামের ইকরামের ছেলে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. সজিব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই শিশুর পরিবারের পাশে আছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে সহায়তা করা হবে।’

মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মাসুমুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাবু বিশ্বাসের বাড়িতে রান্না ঘরে খেলা করছিল শিশু দুটি। পরে তারা সেখানে থাকা গ্যাসের সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। রান্না ঘরে থাকা খড়ের মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

তিনি বলেন, ‘ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যায়। অবস্থার অবনতি হলে উজায়ফাকে ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা