× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ০৯:২৭ এএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩ ০৯:৪৬ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আগত এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। 

ওই মুসল্লির নাম মফিজুল ইসলাম। তার বাড়ি বরগুনায়। 

বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, মাওলানা সাদ কান্ধলভী অনুসারী মফিজুল ইসলাম বরগুনা থেকে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দেন। পরে বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। আজ সকালে ময়দানে তার জানাজা শেষ হয়েছে। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে। তার মধ্যে প্রথম পর্বে আটজন এবং দ্বিতীয় পর্বে একজন। অধিকাংশ মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত কারণে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা