× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রলির চাকায় পিষ্ট হয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ২৩:১৭ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ২৩:৩২ পিএম

ট্রলির চাকায় পিষ্ট হয়ে সৌদি প্রবাসীর মৃত্যু

নড়াইলের নড়াগাতি উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্লার ছেলে। ১৫ দিন আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, দুপুর অড়াইটার দিকে রুবেল শ্বশুর বাড়ি থেকে শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলে চাঁদপুর গ্রামের নিজের বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ইটবোঝাই ট্রলি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রুবেল নিহত হন ও রাসেল আহত হন। রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা