× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপড়ের রঙ মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৭:৩২ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৮:১৫ পিএম

ভেজাল গুড় কারখানায় অভিযান। প্রবা ফটো

ভেজাল গুড় কারখানায় অভিযান। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৈরতলা এলাকায় সাদেক গুড় ও মিষ্টি কারখানায় এই অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় ১২০ কেজি গুড় জব্দ এবং ক্ষতিকারক কেমিক্যাল ধ্বংস করা হয়। 

অভিযান শেষে নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৈরতলা এলাকার একটি বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি হয়ে আসছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এজন্য তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা