× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আক্কেলপুরে ইঞ্জিন বিকল হওয়া বরেন্দ্র এক্সপ্রেস ছেড়ে গেছে

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫০ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৭:০২ পিএম

পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়। প্রবা ফটো

পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়। প্রবা ফটো

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে ইঞ্জিন বিকল হওয়া আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ২টা ৫ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খাতুন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি আক্কেলপুরে যাত্রাবিরতির পর বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ১০টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কার্যালয় সূত্র ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি করে। চার মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। ছাড়ার পরপরই এর ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ অবস্থায় প্ল্যাটফর্মের কিছু দূরে গিয়ে ট্রেনটি আবারও প্ল্যাটফর্মে ফিরে আসে।

এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এলে ২টা ৫ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয় বলে জানান স্টেশন মাস্টার খাদিজা খাতুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা