× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্ল্যাটফর্ম ছাড়তেই বিকল ট্রেনের ইঞ্জিন

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৫:২১ পিএম

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির পর প্ল্যাটফর্ম ছাড়ার পরই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রবা ফটো

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির পর প্ল্যাটফর্ম ছাড়ার পরই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রবা ফটো

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির পর রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ১০টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ার পরই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ট্রেনটি স্টেশনের এক নম্বর লাইনে অবস্থান করছিল।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খাতুন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হবে।

এদিকে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুর্ভোগে পড়েছেন সান্তাহার, আহসানগঞ্জ, আব্দুলপুর, রাজশাহীগামী ট্রেনের যাত্রীরা।

আক্কেলপুর রেল স্টেশনমাস্টারের কার্যালয় সূত্র ও ট্রেনযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এরপর চার মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১০টা ২২ মিনিটে ছাড়ে। ট্রেনটি ছাড়ার পরপরই ইঞ্জিন প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এতে বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ অবস্থায় প্ল্যাটফর্মের কিছুদূর গিয়ে ট্রেনটি আবারও প্ল্যাটফর্মে ফিরে আসে।

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের রাজশাহীর যাত্রী শফিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জরুরি কাজে রাজশাহী যাচ্ছিলাম। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছাড়ার পর থেকেই কেমন যেন করছিল। আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ছাড়ার পর প্ল্যাটফর্ম অতিক্রম না করতেই ট্রেনটি আটকে যায়।’

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, ‘ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ১০টা ২৮ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে ফিরে আসে। ইঞ্জিন এখনো সচল হয়নি।’

জয়পুরহাট স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, ‘ট্রেনটি সকাল ৯টায় জয়পুরহাট স্টেশনে পৌঁছে। ২০ মিনিট পর আক্কেলপুর স্টেশনে পৌঁছে। কিন্তু আজ দেরি করেছে। ট্রেনের ইঞ্জিন আক্কেলপুর স্টেশনে পৌঁছার পর ট্রেনটি যাত্রা করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা