× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ী মাসুরার বাবার মুদি দোকানের যাত্রা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২২:৫৭ পিএম

সাফজয়ী মাসুরার বাবার মুদি দোকানের যাত্রা

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনের বাবার মুদি দোকানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকালে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এটি যাত্রা করে। দোয়া পরিচালনা করেন বিনেরপোতা কলেজ মসজিদের ইমাম হাফেজ ইলিয়াসুর রহমান। 

দোকানটির অবস্থান সাতক্ষীরা শহরতলির বিনেরপোতা এলাকায় মাসুরার ঘরের পাশেই। গতকাল সেখানে দোয়া অনুষ্ঠানে জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাহিত্যিক আবু সুফিয়ান সজল, মাসুরার বাবা রজব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

রজব আলী প্রতিদিনের বাংলাদেশকে জানান, মাসুরা সাফ জয় করে বাড়ি ফিরে ৩০ হাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দিয়েছে। এর মধ্যেই মাসুরার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে ফেরার পর গত ১৬ ডিসেম্বর রাতে বাড়ির তালা ভেঙে ভ্যানটি চোরে নিয়ে যায়। বিভিন্ন গণমাধ্যমের খবর দেখে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাবেক সভানেত্রী ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জীশাণ মীর্জা দোকানটি তৈরি করে দিয়েছেন। দোকান তৈরিতে প্রথমে ৩০ হাজার এবং পরে মালামাল কিনতে আরও ২০ হাজার টাকা দেন তিনি। বুধবার আসরের পর দোকানটি উদ্বোধন করা হয়েছে। খুব ভালো লাগছে। কিছুটা চিন্তামুক্ত হলাম। 

তিনি আরও বলেন, আমি আগে ভ্যানে করে সবজি ও ফল বিক্রি করতাম। কয়েক বছর ধরে অসুস্থ হয়ে পড়ায় ব্যবসা করতে পারিনি। মাসুরা ভ্যান কিনে দেওয়ার পর অল্প কয়েকদিন সবজি বিক্রি করি। সেটি চুরি হওয়ায় বিপদে পড়ে যাই। ভ্যানটি উদ্ধারে পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেছে। অনেক চোরাই ভ্যান ও চোর ধরা পড়লেও আমার ভ্যানটি উদ্ধার হয়নি। 

মাসুরার মা ফাতেমা বেগম বলেন, আমার বড় অপারেশন করতে হয়েছে। এতে অনেক অর্থ খরচ হয়েছে। সব টাকা মাসুরা খরচ করেছে। এর মধ্যে ভ্যানটি চুরি হওয়ায় খুবই দুশ্চিন্তায় পড়ে যাই। সাবেক আইজিপির স্ত্রী জীশান মীর্জা দোকানটি করে দিয়েছেন। এতে আমরা অনেক খুশি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা