সিলেট অফিস
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৯:২৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৯:৩৩ পিএম
সিলেটের দক্ষিণ সুরমার বাইপাস সড়কের শাপলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে নিলীমা বেগম লিলি নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে হোটেলটির ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিলি ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামের নুরুল হকের মেয়ে ও হোটেলের পরিচালক জহির মিয়ার সাবেক স্ত্রী।
ঘটনার পর থেকে জহির মিয়া পলাতক রয়েছেন।
ওসি মো. কামরুল হাসান তালুকদার জানান, হোটেল কর্মচারীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, লিলি শাপলা হোটেলের পরিচালক জহিরের সাবেক স্ত্রী। দুজনের ছাড়াছাড়ি হলেও যোগাযোগ বা মেলামেশা ছিল। তবে ঘটনার পর থেকে জহিরকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে পুলিশ। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।