× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরায় অগ্রণী ব্যাংকের ভেতর দুই আনসার সদস্যের মরদেহ

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১৮:০২ পিএম

নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করছে পুলিশ। প্রবা ফটো

নরসিংদীর রায়পুরায় অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করছে পুলিশ। প্রবা ফটো

নরসিংদীর রায়পুরার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার অগ্রণী ব্যাংক শাখার ভেতর পড়ে ছিল তাদের মরদেহ। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দুজন আনসার সদস্য হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদুল আলম এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়া। 

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী (আয়া) পরিষ্কারের কাজে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেট বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে ব্যাংকের পাশে থাকা ফটোকপির এক দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। তখন নয়ন মিয়া ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলামকে বিষয়টি জানান। তিনি এসে ব্যাংকের গেট ভেতর থেকে আটকানো দেখেন। 

তখন দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। 

ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘সকালে ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর বিষয়ে অন্য কারণ রয়েছে কি না তা ময়নাতদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা