× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ টাকা কেজি দরে বই বিক্রি, শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২০:১৮ পিএম

২০ টাকা কেজি দরে বই বিক্রি, শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই ২০ টাকা কেজি দরে বিক্রি করার অভিযোগে আয়েশা আক্তার নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৮ জানুয়ারি) সকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তার আগে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

গ্রেপ্তার আয়েশা আক্তার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আয়েশা আক্তার তার বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭২ কেজি। মঙ্গলবার বিকালে বইগুলো ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। পরে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করা হয়।

ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল বলেন, শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়েশা আক্তারকে মঙ্গলবার সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়। রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী মামলা করেন। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা