× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৪:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নীলফামারীতে মিতালী এক্সপ্রেস ট্রেনের খালি ইঞ্জিনের সঙ্গে রূপসা এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে চিলাহাটি স্টেশনের আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্বতীপুর থেকে একটি খালি ইঞ্জিন মিতালী এক্সপ্রেস ট্রেনকে আনার জন্য চিলাহাটি গিয়ে আউটারে দাঁড়িয়ে থাকে। এ সময় চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে উভয় ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। এ সময় ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর থেকে উদ্ধার টিম ঘটনাস্থলে পোঁছে কাজ শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা