মেহেরপুর প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১১:৩০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ১১:৫০ এএম
মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। ছবি: প্রবা
মেহেরপুরে জেলা পর্যায়ে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারি) সকালে মেহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম।
এর আগে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড পরিদর্শন করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ।
জেলা প্রশাসক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।