× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২২ ২০:১২ পিএম

আপডেট : ১৮ জুন ২০২২ ২০:৫৫ পিএম

সিলেট রেলওয়ে স্টেশন

সিলেট রেলওয়ে স্টেশন

বন্যার পানিতে তলিয়ে গেছে রেললাইন। তাই বন্ধ করে দেওয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। তবে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৮ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে। ঢাকা বা চট্টগ্রাম থেকে এখন সরাসরি সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবে না। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ অবস্থা চলবে। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেললাইন স্টেশন ও মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে চলাচল করবে।

এর আগে সকালে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ‘কালনী এক্সপ্রেস’ এবং ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ছেড়ে গেছে। এরপর আর কোনো ট্রেন আসেনি এবং ছেড়েও যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা