× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ০৯:০২ এএম

বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: প্রবা

বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: প্রবা

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ও গুদাম পুড়ে ছাই গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মনু আহমেদ জানান, বুধবার ভোর রাতের দিকে বাজারের রেলওয়ে মার্কেটে  হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এসময় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি স্টেশনের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌমুহনী বাজারের ব্যবসায়ী ফায়াজ আহমেদ ইফতি জানান, আগুনে মার্কেটের থাকা ১৫টি ক্রোকারিজ দোকানসহ অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় শাখাওয়াত হোসেন। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় শাখাওয়াত হোসেন বলেন, রেলওয়ে মার্কেটের একটি জেনারেটর দোকান থেকে আগুন লাগে। পরে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল সোয়া ৭ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফেনীসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ থেকে মোট ১২টি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা